• শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

আজ থেকে মিলবে নতুন ১ হাজার টাকার নোট

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাজারে আসছে এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট। যা আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এই নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

সেই সঙ্গে নতুন মুদ্রিত এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১ হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ