• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আউশের উৎপাদন বাড়াতে ৬৪ কোটি টাকার প্রণোদনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ৬৪ কোটি ১৫ লাখ টাকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারাদেশের নয় লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এই প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

অধিক ফলনশীল ব্রিধান ৪৮, ব্রিধান ৮২, ব্রিধান ৮৫, ব্রিধান ৯৮, বিনাধান ১৯ ও বিনাধান ২১ এর বীজ দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারাখাত থেকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে শিগগির এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

এ সংক্রান্ত সরকারি আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে বলে জানানো হয় তথ্যবিবরণীতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ