• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

অবরোধে মহাসড়কে নিরাপত্তা দেবে পুলিশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহনের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৫ নভেম্বর) বিকেলে পুলিশের প্রধান কার্যালয়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচলসংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় পুলিশপ্রধান এসব কথা বলেন।

অবরোধকারীদের সতর্ক করে আইজিপি বলেন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

দেশে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে নিয়ে জনমত গঠনের জন্য পরিবহন মালিক- শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

সভায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খাঁন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, বিরোধী দলীয় চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্রী রমেশ চন্দ্র ঘোষ ও সেক্রেটারি জেনারেল আবু রায়হানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি কমিশনার এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জের ডিআইজিগণ অনলাইনে যুক্ত ছিলেন।

পুলিশ প্রধান প্রয়েজনে সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করতে পরিবহন শ্রমিক ও চালকদের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে মিলে একযোগে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি। আগামীতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ