• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

৭ অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে। এ তথ্য জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত ৮ থেকে ২৩শে জুলাই বাংলাদেশ সফর করে ইইউর ৬ সদস্যের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তার বিষয়গুলো মূল্যায়ন করে। সফরে তারা বাংলাদেশের সরকারের প্রতিনিধি, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন।

ইইউ প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচন-পূর্ব সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে। তারা মূলত নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা; নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত হওয়ার সম্ভাবনা, নির্বাচন করার মতো পরিবেশের বিষয়গুলো খতিয়ে দেখে। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সিদ্ধান্ত নেয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনেও ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ