• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা বৃহস্পতিবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শুরু হবে ৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। সে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৬ ডিসেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে ৫ জানুয়ারি।
এর মধ্যে ঢাকায় ৮টি ও বাকি বিভাগগুলোয় ১টি করে কেন্দ্রে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকায় দুটি ও বাকি বিভাগগুলোয় একটি করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, বইপুস্তক, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ