• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

১৫তম বিজিএস নিয়োগ পরীক্ষায় এবারও প্রথম রাবির আশিকুজ্জামান

রাবি প্রতিবেদকঃ / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ওই ফলাফল প্রকাশিত হয়।
ফলাফলে রাবির আশিকুজ্জামান প্রথম হওয়া ছাড়াও একই তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়টির অন্য শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আনজুম পূর্নতা (৬ষ্ঠ), মাহমুদুল হাসান (১০ম), সুমাইয়া খন্দকার মুমু (১৪তম), সাদিয়া মৌ (২৪তম), সাদিয়া ইসলাম (৪১তম) ও মাইশা তাহরিন একতা (৫৯তম)।

সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সাতজনের নাম নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল থেকে জানা যায়, মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ