• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

হাসপাতালে মেহেদী মিরাজ

ক্রীড়া ডেস্কঃ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় জাকির হাসানের পর এবার চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। গা গরমের জন্য ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান তিনি।

পরে মিরাজকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয়েছে। স্বস্তির খবর, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। এখন মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’

গতকালই দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে এসেছেন মিরাজ। কাল বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করেছে। কিন্তু গতকালটা বিশ্রাম নিয়েছেন তিনি।

আজ সকালে মাঠে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার। সেখানে ফুটবল খেলতে গিয়ে পেসার হাসান মাহমুদের মারা বলে আঘাত পান মিরাজ। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকালই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে সে ম্যাচে মিরাজকে পাওয়া যাবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ