• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে।
আজ বুধবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ৮ টায় বিদ্যালয় প্রাঙ্গণ হতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ প্রভাতফেরী করে বিদ্যালযের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে সকাল সাড়ে ৮ টার সময় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ, সহকারী শিক্ষক মেসবাহ উদ্দিন তাকবিরসহ শিক্ষকগণ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের বস্তুনিষ্ঠ ইতিহাস ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক মৌঃ মোঃ সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ