• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

হজ নিবন্ধনের সময় বাড়ল

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

চলতি বছর হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও সাতদিন বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হযযাত্রীরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাতদিন সময় বাড়িয়ে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

নতুন করে নিবন্ধনের সময় সাতদিন বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হলো। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হলো।

তবে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ