• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বর্ণমুদ্রার দাম বেড়ে এখন ৯০ হাজার টাকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

স্বর্ণের দাম বাড়ার পর স্বর্ণের স্মারক মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৯০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় এ দাম বৃদ্ধি করা হয়েছে। এর আগে প্রতিটি স্বর্ণের স্মারক মুদ্রার দাম ৮৭ হাজার টাকা ছিল।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ