• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হলো চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন। এর ফলে সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।

উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গত ১২ মার্চ চালু হওয়ার কথা ছিল সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন। তবে কিছু কাগজপত্রের জটিলতায় তা হয়নি। ফলে আজ দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করলেন। এখন আমি ২৫ জন ব্যবসায়ীকে নিয়ে এই ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছি।

মেসবাউল হক, বায়োজিতসহ কয়েকজন পাসপোর্টধারী যাত্রী জানান, তারা সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গমসহ বিভিন্ন পণ্য আমদানি করেন। তাই মাঝেমধ্যেই ব্যবসায়িক কাজে তাদের ভারতে যেতে হয়। কিন্তু সোনামসজিদ- মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন বন্ধ থাকায় তাদের বেনাপোল দিয়ে যেতে হত। এতে অনেক ভোগান্তি পোহাতে হতো, টাকাও বেশি খরচ হতো। আজ থেকে এই ইমিগ্রেশন দিয়ে ভারতে যেতে পারায় ভোগান্তি কমলো।

এর আগে ২০২০ সালের ১৫ মার্চ করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ