• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

সুষ্ঠু নির্বাচনে মার্কিন ভিসানীতি সহায়ক হবে – জি এম কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহায়ক হবে। সোমবার (১২ জুন) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, মার্কিন নতুন ভিসা নীতি সমর্থন করি। এতে যা বলা হয়েছে তা দেশের ও জনগণের পক্ষে যায়। অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে, যারা এতে বাঁধা দেবে তাদেরকে যুক্তরাষ্ট্র ঢুকতে দেবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে।

জি এম কাদের বলেন, বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে অনেক জিনিস শ্রীলংকার মানুষ আমাদের চেয়ে কম দামে কিনতে পাচ্ছে। আমাদের রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে ও আমাদানি কমেছে। সবমিলিয়ে আমরা শ্রীলংকার মত পরিস্থিতি দেখতে পাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, আবুল কাশেম ও মোজাম্মেল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ