• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন শফিকুল আলম

দেশের আওয়াজ ডেস্কঃ / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গত বছরের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। সেসময় প্রজ্ঞাপনে তার পদমর্যাদা বলা হয়েছিল সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ