• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ভারতকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কারণ আগের ম্যাচেই শক্তিশালী রাশিয়ার কাছে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভারতের ভুলেই ১-০ গোলের জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন রুমা ও সুরভী আকন্দরা। একবার গোলপোস্ট আর ভারতের গোলকিপার খুশী কুমারীর হাতে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ।

ভারতের সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ। নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন।

ম্যাচের অন্তিম সময়ে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে লম্বা-গড়ানো থ্রু পাস পেয়ে বাংলাদেশের বক্সের ভেতরে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ভারতের শিবানী দেবী। বিপদ বুঝে ততক্ষণে সামনে এগিয়ে আসেন স্বাগতিক গোলকিপার সঙ্গীতা। তাকে একেবারে সামনা-সামনি ফাঁকায় পেয়ে যান শিবানী। ডান পায়ে শটও নেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তা প্রতিহত করেন সঙ্গীতা।

মঙ্গলবার (২৮ মার্চ) নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৯-১ গোলে হারায় রাশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ