• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সরায়েল-গাজা সংকট নিয়ে চীন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ইসরায়েল-গাজা সংকট নিয়ে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ইসরায়েল ও গাজার সংকট নিয়ে ফোনে কথা বলেছেন।’

ওই বিবৃতিতে বলা হয়েছে, চীন যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছে।

চীন মনে করে যে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ক্রমবর্ধমান হচ্ছে এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ব্লিঙ্কেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিকদের ক্ষতি করে এমন সমস্ত কাজের বিরোধিতা করে চীন। এছাড়া চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকাণ্ডের নিন্দা করে তারা।

ওয়াং বলেন, ‘ইসরায়েল-গাজা সংকট পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে। এমন সংকট মোকাবিলা করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারা দেশগুলোকে অবশ্যই বস্তুনিষ্ঠতা এবং ন্যায্যতা মেনে চলতে হবে। তাদের শান্তি ও সংযম বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।’

সূত্র : রয়টার্স, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ