• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

সরকারের পদক্ষেপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে সংসদে প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩১ মে, ২০২৩

সরকারের নেয়া পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনী পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজন অনুযায়ী কোনো কোনো পণ্যের মূল্য (যেমন ভোজ্যতেল ও চিনি) সমন্বয় করা হয়ে থাকে।

বুধবার (৩১ মে) শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং নিরীহ মানুষকে সহায়তা করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বাজারে ষড়যন্ত্রমূলক যোগসাজশ, মনোপলি, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের আওতায় তথ্য সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম নেয়া হয়। প্রয়োজনে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী এর আগে সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন। এদিন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোক প্রস্তাব আনে জাতীয় সংসদ।

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আওয়ামী লীগের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান নূর, হাবীব হাসান, মেহের আফরোজ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ