• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সমলয় পদ্ধতিতে ধানচাষে আগ্রহ বাড়ছে গোমস্তাপুরের কৃষকদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমলয় পদ্ধতিতে কৃষকদের ধানচাষে আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি অর্থ বছরে শুরু হওয়া এ কার্যক্রমে ব্যপ্তি দিন দিন বেড়ে চলেছে।
এরই অংশ হিসেবে শনিবার রহনপুর ইউনিয়নে আসানপুর ব্লকে সমলয় পদ্ধতিতে ধানচাষ করে এ কার্যক্রমের গতি বেড়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ১৫০বিঘা জমিতে ধান চাষ করা হয়। সকল আধুনিক ও বিজ্ঞান সম্মত প্রযুক্তির সমন্বয়ে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান নুহু, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই রবি মৌসুমে একই প্রকল্পের আওতায় ১৫০ বিঘা জমিতে ১ম বারের মত সফলভাবে স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনাধান-১৭ এবং উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ চাষ হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ