• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

সরকার পতনের তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ নেয়। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস।

এর ১৭ দিন পর জাতির উদ্দেশে দ্বিতীয় দফায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ না যেতেই দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে নজিরবিহীন বন্যার ধাক্কা সামলাতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। তার মধ্যেই ২৫ আগস্ট দ্বিতীয় দফা ভাষণ দেন তিনি।

এর তিন সপ্তাহ পর গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ