• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক কাল

দেশের আওয়াজ ডেস্ক : / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।

এর আগে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ