• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও জবাব দেওয়া হয়নি বলে জানান তিনি।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ