• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

চলতি মেয়াদে সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এতথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও, অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ