• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোববার ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

দেশের আওয়াজ ডেস্ক : / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ রোববার (১৬ নভেম্বর) আরও ১২ দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রথম দিন বৃহস্পতিবার সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো—বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস ও এনপিপির সঙ্গে সংলাপ করে ইসি।

আগামী রোববার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের সংলাপে আরও ১২টি দলের সঙ্গে বসছে ইসি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।

এছাড়া বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ