• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন মাহি

নিজস্ব প্রতিবেদক// / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার বৈধতা পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে অংশ নিয়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে আর কোনো সমস্যা থাকলো না মাহিয়ার।
সোমবার (১১ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি।
সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থীতা ফিরে পেতে মাহির আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও একজন আইনজীবী। আপিল তথ্যে চিত্রনায়িকার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া।

প্রসঙ্গত, স্বাক্ষরের মিল না থাকা ও সমর্থকের তথ্য ভুল থাকায় গত ৩ ডিসেম্বর মাহির মনোনয়নটি বাতিল করা হয়েছিল। মাহি তখনই জানিয়েছিলেন তিনি আপিল করবেন। এরপরই এই ঘোষণা এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ