• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

রাজশাহীর বাগানগুলো থেকে বৃহস্পতিবার শুরু হবে আম পাড়া

শফিকুজ্জামান তুহিনঃ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ মে, ২০২৩

রাজশাহীর বাগানগুলো থেকে বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে গুটি জাতের আম নামানো। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম পাড়ার এই তারিখ নির্ধারণ করা হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগানমালিক ও চাষিরা।

এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। তবে কোন বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে বলেও জানান জেলা প্রশাসক।

রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গত বছর আমের উৎপাদন ছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ