• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে প্রধান মন্ত্রীর আগমনে তানোরে প্রচার মিছিল ও পথসভা

আশরাফুল আলম , তানোর থেকে : / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষে তানোরে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে তানোর পৌর সভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে গোল্লা পাড়া বাজার ঘুরে তানোর থানা মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি রোবু মিয়া।

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান, মুন্ডমালা পৌর সভার মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার।

তানোর পৌর সভার প্যানেল মেয়র আরব আলী, সরনজাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলরম উদ্দীন প্রামানিক।

তানোর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা।

যুবনেতা আরিফুজ্জামান বাচ্চু মোল্লাসহ রাজশাহী জেলা ও তানোর উপজেলা পর্যায়সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার আ’ লীগ যুবলীগসহ অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ