• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে চারটি শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

শফিকুজ্জামান তুহিনঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে রেজাউল করিম (৩৮) ও আবু রায়হান ওরফে তোঁতা (৩০) নামরে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাতে রাজশাহী বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র কারাবারি রেজাউল করিম নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে ও তোঁতা একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গ্রেপ্তার আসামিরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাব-৫ এর ওই টিমের আভিযানিক দল ঘটনাস্থলে অ্যাম্বুশে থাকে। এসময় মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা র‌্যাব সদস্যদের কাছে হাতেনাতে ধরা পরে।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ