• সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী || / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে ও মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার ও এতিমখানা, রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর হেলেনাবাদ কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম ও সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোঃ গোলাম সারওয়ার।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তিলাওয়াত করেন ‘ইক্বরা’র সভাপতি ও বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের শাইখ আহমাদ আবুল ক্বাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ফিলিপাইনের ক্বারী নো‘মান পিমবায়াবায়া সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ