• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

দেশে চলমান ডলার সংকটের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই।

এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬ পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে।

আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন টিপু মুনশি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার সমস্যা নিয়ে তিনি সে সময়ে বলেছিলেন, ‘এলসি খোলা নিয়ে আলোচনা হয়েছে; আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি, এ সমস্যা শিগগিরই সমাধান হবে।’

এ ছাড়া রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা বিবেচনায় ভোজ্যতেলের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ