চাল রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞার পর বিশ্বে সর্বোচ্চ পরিমাণ বেড়েছে চালের মূল্য। জাতিসংঘের খাদ্য সংস্থার সূচক অনুযায়ে শুধুমাত্র গত মাসে চালের দাম বেড়েছে ২.৮ শতাংশ। গত ১২ বছরের মধ্যে যা সর্বোচ্চ বৃদ্ধি বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৫ আগস্ট) সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে এমন বৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারত তার দেশের চালের মূল্য কমানোর জন্য রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। যার ফলে হটাৎ বৃদ্ধি পেয়েছে চালের মূল্য।
ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ চাল রপ্তানি হয় ভারত থেকে। অন্যান্য শীর্ষ রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র।
প্রধান প্রধান এই রপ্তানিকারক দেশগুলোতে দাম নিরীক্ষণকারী সংস্থা অল রাইস প্রাইস ইনডেক্স (এফএও) জানায়, আগের মাসের তুলনায় তিন পয়েন্টের ওপর বৃদ্ধি পেয়েছে চালের মূল্য নিরীক্ষণ। গত মাসে ১২৬.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে চলতি মাসে ১২৯.৭ পয়েন্টে পৌঁছেছে।
গত মাস জুলাইয়ের স্কোর গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি ছিল। এছাড়া সেপ্টেম্বর ২০১১ এর পর এটি ছিল সর্বোচ্চ স্কোর।
এছাড়া চীন, ফিলিপাইন, বেনিন, সেনেগাল, নাইজেরিয়া এবং মালয়েশিয়া প্রধান চাল আমদানিকারক দেশ হিসেবে পারিচিত।