• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১০ মে, ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছে ম্যানহাটন ফেডারেল আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিচারকদের দলে ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তারা সবাই এই রায়ে একমত হয়েছেন।

বিচারকরা জানান, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন এবং তাকে ‘মিথ্যাবাদী’ হিসেবে চিহ্নিত করে মানহানি করেছেন।

ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারকদের বোর্ড এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেন। বিচারকরা জরিমানার এই টাকা ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন। প্রায় ৩ ঘণ্টা ধরে আলোচনা করে তারা এই রায় দেন।

এই রায়ের ফলে ট্রাম্প প্রথমবারের মতো যৌন নিপীড়নের জন্য আইনগতভাবে দায়ী হলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। যদিও এতদিন এই ঘটনা অস্বীকার করে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

সিভিল ট্রায়ালের সময় ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষী দেন, ৭৬ বছর বয়সী ট্রাম্প ১৯৯৫ বা ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন। তারপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ২০২২ সালের অক্টোবরে একটি পোস্টে লিখেন, এটি একটি ‌‘প্রতারণা’ ও ‘মিথ্যা’।

এদিকে ডোনাল্ড ট্রাম্প এই রায়কে ‘সম্পূর্ণ অসম্মান’ বলে অভিহিত করেছেন। রায়ের পর ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সত্যিই আমার কোনো ধারণা নেই, এই নারী কে। এই রায় অপমানজনক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ