• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের মৃত্যুদন্ড

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে আলোচিত বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) পিযুস কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩ জুলাই ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার খুন হন। এ ঘটনায় তার ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ