• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

মোহনপুরে প্রাইভেটকারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও মোবাইলসেটসহ মিনহাজুল ইসলাম সবুজ (২৬) নামের যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় মোহনপুর উপজেলার খানপুর-বাগবাজার থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক সবুজ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গ্রামের সাদের আলীর ছেলে। তবে আটককৃত যুবক মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের পাশে শ্বশুর আজাহার আলীর বাড়ি অধিকাংশ সময় থাকতেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, উপজেলার খানপুর-বাগবাজারে আনারুল ইসলামের ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির ভিতর থেকে বোতল ৩০ ফেনসিডিল জব্দ করা হয়। পরে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ