• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোবাইল ব্যবহারে এগিয়ে নারীরা, ইন্টারনেট ‘অপ্রয়োজনীয়’ ৬৩% মানুষের কাছে

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

দেশে ৯৭.৪% পরিবার মোবাইল ফোন ব্যবহার করে। তবে তাদের মধ্যে ৬৩.১% পরিবার ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন অনুভব করে না। আর মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছেন। পুরুষদের মধ্যে ৮৯.৯% মোবাইল ফোন ব্যবহার করেন। নারীদের ক্ষেত্রে এই হার ৯০%।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এক সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। গৃহস্থালি ও ব্যক্তিগত পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে সমীক্ষাটির প্রাথমিক ফলাফল বুধবার (২৮ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

সমীক্ষার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫২.২% মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। বিভাগ অনুযায়ী, ঢাকায় স্মার্টফোন ব্যবহারের হার সর্বোচ্চ ৫৪.২% এবং রাজশাহী বিভাগে সর্বনিম্ন ১৯.৭%।

সমীক্ষায় দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১৫% এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন ৪%।

এতে আরও বলা হয়, মোট জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ৬.৭% থেকে ২০২২ সালে বেড়ে হয়েছে ৩৮.৯%। মোবাইল ফোনের ব্যবহারের হারও একই সময়ের মধ্যে ৮১.৭% থেকে বেড়ে হয়েছে ৮৯.৯%। এর মধ্যে কম্পিউটার ব্যবহারকারীদের অনুপাতও বেড়েছে।

ঢাকায় বিবিএস মিলনায়তনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব শাহনাজ আরেফিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ