• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত আইনানুগ ছিল না: হাইকোর্ট

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ জুন, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। তবে পদত্যাগ করায় মেয়র পদে জাহাঙ্গীর ফেরার আর সুযোগ নেই বলে উল্লেখ করেছেন আদালত।

রোববার (১৮ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এমন পর্যবেক্ষণ দেন।

২০২১ সালের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

একই বছরের ২৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই মামলা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায়ও একই অভিযোগে মামলা হয়। পরে ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সম্প্রতি তাকে আওয়ামী লীগ থেকে ক্ষমা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ