• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সঙ্গী এক ঝাঁক তারকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

উদ্বোধনের পরে মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গী সঙ্গে দেখে গেছে এক ঝাঁক তারকাদের।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি পাশাপাশি বসে গল্প করতে করতে মেট্রোরেল ভ্রমণ করছেন। অন্য আসনে দেখা গেছে, রিয়াজ, গাজী রাকায়েত, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেককে।

আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ