• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

মেক্সিকোর অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে।

ভিডিওচিত্রে দেখা গেছে, টেক্সাসের এল পাসোর কাছে সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের ভেতরের আহতদের সাহায্য করছেন মেক্সিকোর সেনা ও ফায়ার সার্ভিসকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগলো, তার এখনও কারণ জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ