• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

মূলধনী মুনাফায় কর কমানোর ২য় দিনে সূচকে বড় উত্থান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর করের হার কমানোর খবরে সোমবার (৪ নভেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থান হয়। তবে মঙ্গলবার (৫ নভেম্বর) বড় উত্থান হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেনও বেড়েছে বড় অংকের।

এর আগে সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফা হলে তার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে এই কর হার ছিলো ৩০ শতাংশ।

মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৫ পয়েন্টে। যা আগেরদিন ৬২ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ৮৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৫ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭৪ কোটি ৪৬ লাখ টাকার বা ৪৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৪ টি বা ৭৬.১৯ শতাংশের। আর দর কমেছে ৬৫ টি বা ১৬.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৫২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার পাঁচ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯২ টির, কমেছে ৩২ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৮০ পয়েন্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ