• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

মুন্সীগঞ্জে নিখোঁজ মাদরাসার ছাত্রের মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে একটি শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন পাইপের পানির তোড়ে ভেসে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীর ভবানীপুর এলাকায় মেঘনা নদীর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম শিহাব হাসান (১১)। সে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। শিহাব ভবানীপুর ইসলামিয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এর আগে, সকাল ১১টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামে কয়েকজন ছাত্র। এদের মধ্যে শিহাব হাসান ও আব্দুল্লাহ আল তামিম শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন পাইপের পানির তোড়ে ভেসে যায়। এ সময় আব্দুল্লাহ নদী থেকে উঠে আসতে পারলেও পানিতে তলিয়ে যায় শিহাব।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার দুলাল ব্যানার্জি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর বিকেল দিকে নিখোঁজ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ