• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

মুক্তি পেলেন বিএনপির খোকন-মিলন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক। তিনি জানান, তাদের জামিননামা গতকাল মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজ তারা মুক্তি পান।

এদিকে, কারামুক্তির পর দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ