• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধে আইন আসবে: আইনমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

মিথ্যা তথ্য ও খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা বন্ধে কিছু আইন সংসদে আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে সরকার কোনোভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না বলেও জানান তিনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে প্রশ্নের জবাব দেন তিনি।

রুহুল আমিন হাওলাদার তার প্রশ্নে জানতে চান, অনেক অনলাইন সংবাদমাধ্যম মিথ্যা সংবাদ করে, অপপ্রচার করে, অস্থিরতা সৃষ্টি করে। এগুলো বন্ধে আইন করা হবে কি না।

জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে। সেই নিরিখে এবং সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে আইন প্রণয়ন করতে হয়।

আইনমন্ত্রী বলেন, ‘আইন অলরেডি একটা আছে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা সরকার নেবে। কিন্তু এর পাশাপাশি আমি বলে রাখতে চাই, সংবাদমাধ্যমের স্বাধীনতা কোনোভাবে সরকার খর্ব করবে না।’

বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, চলতি বছর জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২১৩টি অনলাইন নিউজ পোর্টাল, ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালের নিবন্ধন অনুমতি দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ