• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক সালমান শাহ হত্যার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে ৩১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একটি বাস উল্টে গিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে অন্তত ৩১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। পথে বাগু নদীর উপর একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার (১৭:০০ জিএমটি) দিকে ওই দুর্ঘটনা ঘাটে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছে।

মালির পরিবহন মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে বলা হয়, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর পথে রওয়ানা হওয়া একটি বাস একটি সেতু থেকে নিচে পড়ে গেছে। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।

মালিতে প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা, লক্কর-ঝক্কর যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ