• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

দেশের আওয়াজ ডেস্ক : / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার ১৩টি স্থানে একযোগে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু। 

জেআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকায় অভিযানে ৩৯৫ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়, যার মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সি ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেনিথ তান আরও জানান, অভিযানের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ সুরক্ষিত রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ