• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

মালদ্বীপে নারী মন্ত্রী ফাথিমাত শামনাজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ফাথিমাত শামনাজ আলী সালিম নামে মালদ্বীপের এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি ভারত মহাসাগরীয় এই দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। খবর এএফপির।

মালদ্বীপের পুলিশ দেশটির পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গত রবিবারর রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তবে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো তথ্য তারা দেননি।

দ্য সান নামে মালদ্বীপের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জজুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতিনীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, (কালো জাদুর মাধ্যমে) তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ