• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

মারা গেছেন মাথায় গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।

গত জুলাই-আগস্ট আন্দোলনের সময়ে পুলিশের ছোড়া গুলি লাগে আব্দুল্লাহর মাথায়। গুলিবিদ্ধ হয়ে তিন মাস সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সোহরাওয়ার্দী কলেজের মেধাবী এই শিক্ষার্থীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ