• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মামলাজট নিরসনে নতুন বিচারক নিয়োগে কাজ চলছে : প্রধান বিচারপতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রতা। তারপরও মামলাজট কমাতে বিচারকরা সাধ্যমতো চেষ্টা করছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার, যা একবারেই কম। ইতোমধ্যে ১০২ জন বিচারকের নিয়োগের কাজ চলছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। এছাড়া আরও এক শ বিচারক নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ রাষ্ট্রের মালিক জনগণ। আদালতে আগত বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। এজন্য প্রতি জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ। এ লক্ষ্যে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রতি জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণে ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। আমরা ঠিকাদারদের বলব এটি নির্মাণে যাতে কোনোরকম অপব্যবহার না হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিচার বিভাগের রেজিস্ট্রার এস কে এম তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইমলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান বিচারপতি মেহেরপুরের বিচারক ও আইনজীবীদের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেন। পরে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ