• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২০ মার্চ, ২০২৩

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে রাজশাহীর কোর্ট শহীদ মিনার চত্তরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানে করেন শিক্ষকরা।
কর্মসুচি চলাকালে শিক্ষকরা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষক সমাজ ৯৫ ভাগ শিক্ষার্থীকে শিক্ষাদানে গুরু দায়িত্ব পালন করছে। কিন্তু তারাই আজ অবহেলিত। আগামী সংসদ নির্বাচনের আগে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমরা কমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে অধিকার আদায় করতে চাই না। শিক্ষক সমাজ শ্রেণিকক্ষ ছেড়ে রাজপথে নেমে আন্দোলনে যাওয়ার পূর্বেই আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি চাকরি জাতীয়করণে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নকির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সচিব ফারুক হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ