• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীসহ ৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো চলছে উদ্ধার অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ