• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভিসানীতির প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

দেশের শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ‘দুশ্চিন্তায়’ নেতিবাচক প্রভাব পড়েছে। রোববার (১ অক্টোবর) চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে দুই প্রধান পুঁজিবাজারেই দরপতন ঘটেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক কমেছে ১৯ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক হ্রাস পেয়েছে ২৭ পয়েন্ট।

আলোচ্য কার্যদিবসে ডিএসইতে ৩৭ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে কমেছে ১২০ কোম্পানির। এর মানে দর বৃদ্ধির বিপরীতে ৩ গুণ কোম্পানির শেয়ারের মূল্য নিম্নমুখী হয়েছে।

ডিএসইতে ৩০২ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭০টির। বিপরীতে কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টির। এতে ডিএসইএক্স সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে স্থির হয়েছে ১ হাজার ২৬৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট নিম্নমুখী হয়ে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে। আর ডিএসই সূচক ২ দশমিক ২২ পয়েন্ট নিম্নগামী হয়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ৩০২ প্রতিষ্ঠানের ৮ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬১৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৩১ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা। আগের দিন যা ছিল ৪২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপারের শেয়ার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।

এরপরে যথাক্রমে অবস্থান ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, ফুয়াং ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, অ্যাপেক্স ফুডস, ফু-ওয়াং ফুড, লাফার্জহোলসিম এবং টিবি২ওয়াই ০৯২৫ বন্ডের শেয়ারের।

অপরদিকে সিএসইয়ের প্রধান সূচক ২৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে স্থির হয়েছে ১৮ হাজার ৫৫৩ পয়েন্টে। সিএসইতে ১৪৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির। কমেছে ৭০টির। আর অপরিবর্তিত আছে ৪৯টির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ