• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে কারখানায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

ভারতের মহারাষ্ট্রের মুণ্ডেগাঁও গ্রামে একটি কারখানার বয়লার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বিশাল কারখানা চত্বর।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কারখানাটি জিন্দল গোষ্ঠীর বলে জানা গেছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ বিস্ফোরণটি ঘটেছে। তারপরই কারখানা চত্বর এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দমকল সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, অন্তত এগারো জন শ্রমিককে কারখানা থেকে উদ্ধার করা গেলেও, বহু শ্রমিক এখনও কারখানার ভিতরে আটকে রয়েছেন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কী কারণে বয়লার ফেটে আগুন লাগল, তা এখনও অবধি বোঝা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এর কারণ খতিয়ে দেখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র-আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ