• সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

ভারতের নতুন স্পিকারকে আসনে বসালেন মোদি-রাহুল

আন্তর্জাতিক ডেস্কঃ / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর প্রার্থী ওম বিড়লা ভারতের ১৮তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ধ্বনিভোটে তিনি এই পদে নির্বাচিত হন। এ নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিড়লা। খবর এনডিটিভির।

পরে তাকে স্পিকারের আসনে বসিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এনডিএ’র প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইনডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি।

এদিন স্থানীয় সময় বেলা ১১টার দিকে সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাটের সংসদ সদস্য ওম বিড়লা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জয়ের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।

পরে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। পরে একসঙ্গে তারা ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান।

এ সময় মোদি বলেন, আপনার কাজ অনুপ্রেরণামূলক। মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, ভারতের ভবিষ্যতকে নতুন দিশা দেয়ায় আপনার নেতৃত্ব ইতিহাসে জায়গা পাবে। আপনার নেতৃত্বেই ১৭তম লোকসভায় নারী শক্তিবন্ধন, জম্মু-কাশ্মির পুনর্গঠন, ডিজিটাল পার্সোনাল ডেটা বিল, মুসলিম নারী বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে আইন তৈরি হয়েছে।

এর আগে অধিবেশন শুরুর আগেই বৈঠকে বসে কংগ্রেস। সেখানে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য রাহুল গান্ধীকে অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ